ঝামেলার Parts of Speech খুব সহজে বুঝুন

এই সেক্শনে আমরা শিখবো Parts of Speech; বাংলা ভাষার মতনই ইংলিশেও একটি বাক্য অনেকগুলি শব্দ দিয়ে তৈরী হয়। অর্থাৎ দুটি বা তার বেশি শব্দ দিয়ে একটি সেন্টেন্স তৈরী হয় এবং এক একটি শব্দ এক একটি Parts of Speech I যেমন, Rahim eat rice and curry –একটি একটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সে Rahim (নাম) হচ্ছে noun, eat (খাওয়া) হচ্ছে verb বা ক্রিয়া এবং rice এবং curry হচ্ছে noun এবং and হচ্ছে conjunction বা সংযুক্তকারী শব্দ যেটি কিনা rice এবং curry-কে সংযোগ করে। 

 

Parts of Speech আট ধরণের হয়। যেমন:

 

Noun(বিশেষ্য)

Pronoun(সর্বনাম)

Adjective(বিশেষণ)

Verb (ক্রিয়া)

Adverb(ভাব বিশেষণ)

Preposition(পদান্বয়ী অব্যয়)

Conjunction(সমুচ্চয়ী অব্যয়)

Interjection(আবেগসূচক অব্যয়)



শিখার সুবিধার জন্য আমরা এখানে শুধু Noun(বিশেষ্য), Adjective(বিশেষণ), Verb (ক্রিয়া) এবং Adverb(ভাব বিশেষণ) নিয়ে বেশি আলোচনা করবো এবং বেশি এক্সারসাইজ থাকবে কারণ এই চারটি নিয়ে অন্যগুলোর থেকে বেশি ইম্পরট্যান্ট। তাছাড়া বাকিগুলো মধ্যে অনেকগুলোই অন্য সেক্শনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।  ইংলিশ ভাষাটিকে যদি আমরা ছোট ছোট ভাগে, সহজ করে নিয়ে শিখতে পারি, তাহলে আমরা কম সময়ে এবং কম কষ্টে বেশি শিখতে পারবো। Parts of Speech-এর খুব জরুরী ৪টি বিভাগ হচ্ছে Noun(বিশেষ্য), Adjective(বিশেষণ), Verb (ক্রিয়া) এবং Adverb(ভাব বিশেষণ) I এবং এই ৪টি বিভাগ ভালো করে বুঝলে, ইংলিশ ভাষাটি অনেক সহজ হয়ে যাবে লিখতে এবং বলতে।  

 

বিস্তারিত বর্ণনায় যাবার আগে একটা আমাদের বুঝতে হবে যে একটা শব্দ বিভিন্নভাবে, যেমন noun, verb, adverb কিংবা adjective হিসাবে ব্যবহৃত হতে পারে। বাংলাতেও কিন্তু একই ব্যাপার । যেমন ধরেন, ‘সুন্দর’ এবং ‘সৌন্দর্য’; এই দুটি শব্দের পার্থক্য কি? ‘সুন্দর’ হচ্ছে adjective অথাৎ কোনো কিছু সুন্দর। আবার ‘সৌন্দর্য’ হচ্ছে noun বা আরেকটু সহজ করে বললে ‘সৌন্দর্য’ একটি গুনের নাম।  এমন গুনের নাম আরো হতে পারে যেমন দোয়া, মায়া ইত্যাদি। 

       

Noun(বিশেষ্য): noun বলতে কোনো কিছুর নামকে বুঝায়। যেমন: Rahim eats rice I এখানে Rahim একজন ব্যাক্তির নাম। এই Noun বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোন কিছুর সমষ্টি,অবস্থা বা গুণের ও হতে পারে। যেমন: Kindness is a great virtue I এখানে kindness বলতে একটা great virtue বা গুণকে বুঝানো হচ্ছে বা এভাবেও বলা যায় যে kindness হচ্ছে একটি গ্রেট গুনের নাম আর যেহেতু এটি একটি ‘নাম’ তাই kindness একটি noun I 

 

Pronoun (সর্বনাম): সোজা কোথায় noun-এর পরিবর্তে যা বসে সেটাই pronoun I যেমন রাহিম একজনের নাম তাই এটি একটি noun  I একটা বাক্য এমন হতে পারে: ‘Rahim eats rice’ বা রহিম ভাত খায়। এখন সাথে যদি যার কিছু যোগ করতে চাই তাহলে আমরা লিখতে পারি যেমন: ‘সে রুটিও খায় তাহলে’ এখানে ‘সে’ হচ্ছে রহিম। ঠিক তেমনই, He also eats bread আর He হচ্ছে pronoun. এমন অনেক pronoun হতে পারে যেমন He, She, I, They, It ইত্যাদি।             

 

Adjective (বিশেষণ): Adjective বলতে এমন শব্দগুলিকে বুঝায় যেগুলি যেগুলি noun এবং pronoun-এর দোষ, গুন্, অবস্থা বুঝায়। যেমন: ‘রাহিম একটি ভালো ছেলে’। এখানে ‘ভালো’ শব্দটা noun রহিমের একটি গুন্ তাই এটি একটি adjective I  আরো যোগ যায় যেমন: ‘রাহিম একটি ভালো ছেলে এবং সে বুদ্ধিমানও’ I এখানে pronoun ‘সে’ রাহিমকেই বুঝাচ্ছে এবং ‘বুদ্ধিমান’ শব্দটি দিয়ে ‘সে’ এর একটি গুন্ বুঝানো হচ্ছে। এখানে ‘বুদ্ধিমান’ হচ্ছে adjective I আরো অনেক শব্দ adjective হয় যেমন healthy, bad, cleaver, old, new big, small ইত্যাদি।

 

Verb (ক্রিয়া): verb বা ক্ৰিয়া বলতে কোনো কাজ করাকে বুঝায়। যেমন: ‘রাহিম ভাত খায়’ এখানে রাহিম খাচ্ছে যেটা একটি কাজ আর তাই ‘খায়’ শব্দটি একটি verb I ইংলিশে বাক্যটা এমন হতে পারে: Rahim eats rice I এখানে eats বা ‘খায়’ হচ্ছে verb I verb-এর অভাব নেই যেমন run , sleep, eat, hunt, walk ইত্যাদি সবই verb  

 

Adverb(ভাব বিশেষণ): যেই শব্দগুলি verb এবং adjective-এর দোষ, গুন্, অবস্থা বুঝায় তাইই adverb; যেমন: ‘রাহিম খুব বুদ্ধিমান’। এখানে ‘খুব’ দিয়ে adjective বুদ্ধিমানের অবস্থা বা পরিমান বুঝছে। তাই খুব হচ্ছে adverb I ইংলিশে যেমন: Rahim is very intelligent. এখানে very হচ্ছে adverb I কোনো কোনো সময় কোনো শব্দের সাথে ly যোগ হয়ে adverb হয় I যেমন: She speaks in English fluently I এখানে fluently হচ্ছে একটি adverb I এছাড়াও  always, too, immediately, more, less, never  ইত্যাদিও adverb যেমন: He is never late বা Always speak the truth I সাধারণত, পিছনে ly থাকা মানে শব্দটি adverb         

         

Preposition(পদান্বয়ী অব্যয়): Preposition হচ্ছে প্রধানত ছোট ছোট শব্দ যেগুলি বাক্যে সময়, জায়গা, অবস্থান ইত্যাদি বর্ণনা করে। যেমন: The book is on the table I এখানে ও দিয়ে ইটা বুঝাচ্ছে যে বইটা টেবিলটার উপর অর্থাৎ বইটা কোথায় আছে সেটা বুঝাচ্ছে তাই on হচ্ছে Preposition I ইংরেজিতে অনেক Preposition যেমন: on, before, after, at, in, toward, under ইত্যাদি।

 

Interjection(আবেগসূচক অব্যয়): আমরা যেমন বেশি খুশিতে, দুঃখে বা ব্যথা পেলে উহ!, ইস!, ওউচ! ইসস! ইত্যাদি শব্দ বলে থাকি ইংলিশেও তেমনি, যেমন: Ouch! Oh my! Wow! Yikes! ইত্যাদি। এই শব্দগুলাই interjection I উদাহরণ হতে পারে: Yikes! There’s a snake in the garage বা Wow, this is such a pleasant surprise! ইত্যাদি। Interjection ব্যাকে সাধারণত একটি বিস্ময়বোধক চিহ্ন — ! — বসে।  

January 17, 2025

1 responses on "ঝামেলার Parts of Speech খুব সহজে বুঝুন"

  1. Such a wonderful guidelines. This would be very helpful for learning englienglish. I like it.

Leave a Reply

Copyright © English Porua. All rights reserved. Developed By GrowBig

Discover more from ইংলিশ পড়ুয়া

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Skip to toolbar