জরুরী কিছু শব্দ - কুইজ ১
এই সেক্শনটিতে ইংরেজি ভাষার বাছাইকৃত ৫০টি শব্দ দিয়ে কুইজ করা হয়েছে। এই শব্দগুলো খুব বেশি সাধারণ নয় আবার একেবারে দাঁতভাঙা অথবা বম্বব্যাস্টিক এমনও না আর তাই কমুনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেমন আইএল্টস বা কিছুটা ফর্মাল সিচুয়েশন যেমন জব/ভিসা ইন্টারভিউতে অনেক কাজে লাগবে। তাছাড়া একটি শব্দের শুধু অর্থ জানলেই হলো না, এর ওয়ার্ডক্লাস বা নাউন, এডজেক্টিভ, ভার্ব ইত্যাদি ফর্ম জানা এবং সেন্টেন্সমেকিং জানাটাও সমান জরুরি। তাই বাছাইকৃত ১০০ শব্দ, তাদের ওয়ার্ডক্লাস এবং তাদের সেন্টেন্স মেকিং নিয়েই আমাদের এই কুইজ।
এই কুইজে আলফাবেটিক অর্ডারে শব্দগুলো দেয়া নেই। আরো শব্দ, তাদের ব্যবহার এবং উৎপত্তি জানতে ভিডিও সেক্শনে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন।
এই কুইজ থেকে কিভাবে নিজের ডিক্শন দক্ষতা যাচাই করবেন?
১৩টির কম সঠিক উত্তর: আপনার ইংলিশ শব্দ ভান্ডার একেবারে প্রাথমিক পর্যায়ে এবং IELTS বা এই ধরণের টেস্টে আপনি হয়তো ৩.৫/৪ বা সমমান পাবেন।
১৪ থেকে ২২ টি সঠিক উত্তর: আপনার শব্দভান্ডার মোটামুটি থেকে একটু কম এবং আরো অনেক ভালো করা জরুরী। IELTS বা এই ধরণের টেস্টে আপনি হয়তো ৫/৫.৫ বা সমমান পাবেন।
২৩ থেকে ৩২ টি সঠিক উত্তর: আপনার শব্দভান্ডার মোটামুটি এবং IELTS বা এই ধরণের টেস্টে আপনি হয়তো ৬ বা সমমান পাবেন।
৩৩ থেকে ৪০ টি সঠিক উত্তর: আপনার ইংলিশের শব্দভান্ডার বেশ ভালো এবং IELTS বা এই ধরণের টেস্টে আপনি হয়তো ৬.৫/৭ বা সমমান পাবেন।
৪১ থেকে ৪৫টি সঠিক উত্তর: আপনার শব্দভান্ডার বাংলাদেশের সাধারণের থেকে বেশ ভালো এবং IELTS বা এই ধরণের টেস্টে আপনি হয়তো ৭/৭.৫ বা সমমান পাবেন।
৪৬ থেকে ৫০টি সঠিক উত্তর: আপনার শব্দভান্ডার খুবই ভালো এবং IELTS বা এই ধরণের টেস্টে আপনি হয়তো ৮+ বা সমমান পাবেন।