স্বাগতম! আমি জিয়াউল হাসান, কানাডা-ভিত্তিক একজন ইমিগ্রেশন কনসালট্যান্ট। পেশাগত জীবনের পাশাপাশি, আমি ইংরেজি ভাষা শিক্ষায় (ELT) মাস্টার্স করেছি। আমার পার্টনার আশরাফুল ইসলাম মামুন, যিনি যুক্তরাজ্য থেকে আইনশাস্ত্রে গ্র্যাজুয়েশন করেছেন। মামুন বাংলাদেশে থাকেন এবং নিজের ব্যবসা পরিচালনা করেন।
আমরা দু’জন মিলে শুরু করেছি ইংলিশ পড়ুয়া—একটি বাংলা ভাষায় তৈরি ওয়েবসাইট, যা পেশাগত এবং শিক্ষাগত উদ্দেশ্যে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা পূরণ করবে।
ইংলিশ পড়ুয়া একদম আলাদা ধরনের একটি প্ল্যাটফর্ম। এখানে পাবেন আকর্ষণীয় কুইজ, দরকারি কোর্স এবং প্রাসঙ্গিক পোস্ট, যা আপনাকে সহজে এবং দক্ষতার সাথে ইংরেজি শেখার সুযোগ করে দেবে।
আপনি যদি একজন প্রবাসী শ্রমিক হন, গৃহিণী হন, সরকারি বা বেসরকারি চাকরিজীবী হন, কিংবা শিক্ষার্থী, ভর্তি-প্রার্থী, অথবা চাকরি প্রার্থী হন—এই প্ল্যাটফর্মে সবার জন্য কিছু না কিছু রয়েছে।
আমাদের লক্ষ্য? সহজ এবং কার্যকরী উপায়ে ইংরেজি শেখা, যেন সবাই নিজেদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে এগিয়ে যেতে পারে।
তাহলে, আর দেরি কেন? আমাদের সঙ্গী হোন এবং ইংরেজি শিখুন পানির মতো সহজভাবে!

